বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। এসব কথা বলেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব।
রবিবার (৩১ মে) সকালে তালা শিল্পকলা একাডেমি মাঠে তালা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা ও মহব্বত হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও আনিছুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব এস. কে. ফারুক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীদের মাঝে ২০০টি শাড়ি ও ১০০টি থ্রি-পিস বিতরণ করেন। এছাড়া প্রায় ৩০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
##
