শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
জুন ৫, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে তালা বাজারে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীদের শনিবার সকাল ১০টার মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ ও ফারুক হোসেন, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন এবং জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিবের নিয়োগকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।