সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের “ডিউটি বেয়ারার্স” প্রকল্পের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। সংস্থার নির্বাহী কমিটির চেয়ারম্যান হাসিনা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তৌহিদ কামাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রানী রায়, সমাজসেবা অধিদপ্তরের আব্দুস সোবহান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, রুপালীর পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এবং শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান। এছাড়া উপকারভোগী লতা দাস, স্বপ্না রায় ও সুমাইয়া খাতুনসহ শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও নারী দলের প্রতিনিধিসহ ৫০ জন সভায় উপস্থিত ছিলেন।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিগত দুই বছরের কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী।
