তালা উপজেলার মুড়াকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুড়াকলিয়া নুরানি কিল্ডান গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে “তালা উপজেলা প্রাণি বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”। বৃহস্পতিবার (১৮ জুন)সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে ও বেলা ১২টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ আমিরুল ইসলামের
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ রেজাউল ইসলাম।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান মাছাদুল, উপদেষ্টা কাজী এনামুল ইসলাম বিপ্লব,সদস্য আল আমিন হোসেন,ইউনুস আলী সরদারসহ অভিভাবক প্রমূখ।
পৃথকভাবে বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃমফিজুল ইসলাম,সহকারী শিক্ষক শাহাজান শেখ,রিপন হোসেন,আব্দুল্লাহ সিদ্দিক সহ অভিভাবকরা অত্র প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান মাছাদুল জানান, তালা উপজেলার পল্লী প্রাণি চিকিৎসকদের উদ্যোগে গঠিত “তালা উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন” অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান এবং বিনামূল্যে গবাদী পশুর ভ্যাকসিন ও কৃমিনাশক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শিক্ষা উপকরণ পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সংগঠনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানায়। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে।
