সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সাসের এসিসিইএফএস প্রকল্পের এনিমেটরদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তাপস সরকার ::
জুন ২৯, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের এসিসিইএফএস প্রকল্পের এনিমেটরদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাস ও স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আশাশুনি প্রকল্প অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার মো. ওবায়দুল হক, অ্যাডমিন অফিসার পিনাক সরকার, মনিটরিং অফিসার জাভেদ মিয়াদাদ, পরিবেশ কর্মকর্তা শারমিন আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর আবু জাহিদ, মোস্তফা কামাল, ইকবাল হোসেন, সালেহা খাতুন, মাসুমা খাতুন, তাপস সরকারসহ অন্যান্যরা।
সভায় কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সেশন পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং কিশোরীদের বাড়ি পরিদর্শন বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।