মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি।।
জুন ৩০, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), তালার বাস্তবায়নে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির পুনঃসংস্কার কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় জনগণ চরম দুর্ভোগে ছিলেন। পুনঃসংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই সড়কের কাজ আজ থেকে পুনরায় শুরু হলো। জনগণের ভোগান্তি লাঘবে সড়কটির কাজ নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদার, প্রকৌশলী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে একযোগে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ডা. আলহাজ্ব মুহাম্মদ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার।

এসময় উপজেলা ও খলিলনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।