সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

এস এম মোতাহিরুল হক শাহিন
জুলাই ৬, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা তালা উপজেলার তিনটি রাস্তা ও তৈরিকৃত সাতটি শেড উদ্বোধন করেন এমপি ইজ্জত উল্লাহ। সোমবার ৬ জুলাই সকালে এলজিইডির আওতায় সাতক্ষীরা জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। মাগুরা ইউনিয়নের চারা বটতলা হতে চর গ্রাম প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ১কিমি রাস্তা ও ইসলামকাটি ইউনিয়নের উথালী ফেরিঘাট থেকে গোপালপুর পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তাসহ মোট ৩.৫ কিলোমিটার রাস্তার মোট প্রাক্কলিত মূল্য ৪ কোটি ৯ লক্ষ টাকা ধরা হয়েছে।

এছাড়া তালা কাঁচাবাজারের রাস্তা ও তৈরিকৃত সাতটি শেড উদ্বোধন করেন যার প্রাক্কলিত মূল্য ৫০ লক্ষ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়নের ব্যাপারে আমাকে নতুন করে বলার কিছু নাই, আমি নিজে থেকেই নিজের দায়িত্ববোধ থেকেই স্বয়ংক্রিয়ভাবে এ সমস্ত উন্নয়নমূলক কাজ করে যাবো।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান এই সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ- সামাজিক অবস্থার উন্নতি হবে, তাছাড়া অত্র এলাকার কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা; কর্মসংস্থান সৃষ্টি; আর্থ-সামাজিক উন্নয়ন; দারিদ্র্য দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করবে এ সড়কটি।

এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামি সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার,সহ প্রকৌশলী সজল,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক, তালা উপজেলা যুব জামাতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু , তালা সদরের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক,বণিক বণিক সমিতির সাবেক ক্যাশিয়ার দীনবন্ধু, তালা সদর ইউনিয়ন আমির নেতা মুজিবুর রহমান সহ সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।