মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুস্থ-প্রতিবন্ধীদের পাশে থাকার প্রতিশ্রুতি জেলা পরিষদের প্রশাসক হাবিবের

মারুফ হোসেন :
জুলাই ১৩, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

“দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার মানবিক দায়িত্ব। মানবিক যেকোনো কাজে আমি সবসময় পাশে থাকব।” এ কথা বলেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ১০০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ঋশিল্পী ইন্টারন্যাশনালকে চার লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি নারকেল চারা রোপণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।