১৬ ই জুলাই বৃহস্পতিবার তালায় উপজেলা জামায়াতের আয়োজনে জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে তালা উপশহরের বিভিন্ন প্রদক্ষিণ করে।পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন,ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ ই আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সকল দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একমত হলেও বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমিসি করছে। সাধারণ জনগণ এই অবস্থা দেখতে চায় না, দ্রুততম সময়ের মধ্যে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন না করলে সকল ছাত্র জনতা, জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামাতের নায়েবে আমির ডাঃমাহমুদুল হক, উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ। তালা উপজেলা জামাতের সেক্রেটারি সহ অধ্যঃ ইদ্রিস আলী। ইউপি চেয়ারম্যান সহ অধ্যাপক গোলাম ফারুক। খলিলনগর ইউনিয়ন আমির আকবর আলী, উপজেলা সহঃ সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান সহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ।
এর আগে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।
