শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় দু’টি বাল্যবিবাহ বন্ধ, জরিমানা ও মুচলেকা আদায়

নিজস্ব প্রতিনিধি।।
জুলাই ২৪, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

তালা উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একইদিনে দু’টি বাল্যবিবাহের ঘটনা ঘটে। শুক্রবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান উভয় ঘটনাস্থলে হাজির হয়ে ব্যবস্থা নেন।
খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়ার দায়ে মেয়ের পিতা আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানার অর্থ পরিশোধ করে মুচলেকা দেন এবং মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়।
অন্যদিকে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ে বন্ধ করে দেয় প্রশাসন। এখানেও নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার জানান, জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের অভিযোগের ভিত্তিতে স্থানীয় কিশোর-কিশোরী ক্লাব ও ভিডব্লিউবি কর্মসূচির সংশ্লিষ্টদের নিয়ে এই অভিযান পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।