মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কদমতলা টু বৈকারী সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

মারুফ হুসাইন
আগস্ট ৩, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া সড়কে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়নের অংশ হিসেবে
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরের যে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রেখেছি। ইতোমধ্যে আমরা জেলার বিভিন্ন সড়ক, গ্রাম ও বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ করে যাচ্ছি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সবুজ সাতক্ষীরা গড়তে সদর উপজেলার কদমতলা মোড় থেকে বৈকারী অভিমুখী সড়কের দুই পাশে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে প্রায় ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মাহফুজুর রহমান, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বিএনপি নেতা আব্দুস সালাম মধু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।