মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক হুজুরের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন।

নিজস্ব প্রতিনিধি।।
আগস্ট ৩, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ,হাজারো আলেমের ওস্তাদ অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ১৩ মিনিটে তিনি তালা বারুইহাটি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তার, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে তালা ফাজিল আলিয়া মাদ্রাসা ও তালা মহিলা দাখিল মাদ্রাসা। এছাড়া তিনি নাংলা পি.এস.জে. ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে যান।
মরহুমের পুত্র আবদুল্লাহর ইমামতিতে মরহুমের জানাজার নামাজ বাদ আসর তালা ফাজিল আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের দীর্ঘ দিনের সাথীরা ছাড়াও বিপুল সংখ্যক আলেম,রাজনৈতিক,সামাজিক ব্যক্তিরা অংশগ্রহন করে।পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।