বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অ

মীর মিল্টন বিশেষ পতিনিধি।।
আগস্ট ৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুইটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বপ্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে তালা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেইরিকে ৩ হাজার টাকা এবং যাদব ঘোষ ডেইরিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন তালা থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা রওনুক জাহান।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।