সাতক্ষীরা তালায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদের পতনের ২য় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (৩৬ জুলাই) বুধবার বিকাল ৪:৩০ মিনিটে তালা উপজেলা চত্বরে উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে উপজেলা সহ সেক্রেটারি মাওঃ মাসুম বিল্লাহ র পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জতউল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখতে হলে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে এই সনদ দ্রুত কার্যকর করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজয়েত আলী,তালা উপজেলা সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, শিবিরের সভাপতি মোঃ শাহিদুজ্জামান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মির্জা সাকিব,মাওঃ মেহেদী হাসান, হাফেজ শাহ ডাঃ আপ্তাব হোসেন,এ্যাডঃ মশিউর রহমান, অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আয়ূব আলী,অধ্যাপক রেজাউল ইসলাম মনু, মোঃ আলী হোসাইন, অধ্যাপক খলিলুর রহমান, মাওঃ আকবর হোসাইন সহ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ও গাজীদের আত্মত্যাগ সার্থক করতে হলে এই সনদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সর্বস্তরের জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে একটি বিশাল গণমিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
