শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

মীর মিল্টন, বিশেষ পতিনিধি।।
আগস্ট ৬, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মহান্দী থেকে কাটবুনিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় খলিলনগরের মহান্দী বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

উদ্বোধনকালে তিনি বলেন, একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাইম পাওয়ার সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির নেতা শাহাদাত হোসেন ও নুরুল ইসলাম, যুবদল নেতা আব্দুর করিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে হাবিবুল ইসলাম হাবিব রায়পুর সড়ক এবং মহান্দী বাজার এলাকার আরও একটি সড়কের উন্নয়নকাজেরও উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।