রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক।।
আগস্ট ৮, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তালা উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের কানাই লাল আইচের ছেলে। তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

গোপালপুর গ্রামের সুমন রায় গণেশ জানান, সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে চিত্তরঞ্জন আইচ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।