বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন 

নিজস্ব প্রতিনিধি।।
আগস্ট ১১, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কলারোয়ায়  গ্রাম আদালত  সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের  কার্যক্রম  পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার  (খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান।

মঙ্গলবার (১১ আগষ্ট )  সকালে কলারোয়া উপজেলার  সোনাবাড়ীয়া, লাঙ্গলঝাড়া, যুগিখালী ও জয়নগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।

ইউনিয়ন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,   সোনাবাড়ীয়া  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  নাজমা খাতুন,  ইউপি প্রশাসনিক কর্মকর্তা তবিবুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু মুসা, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম, যুগিখালী ইউপির প্যানেল চেয়ারম্যান মফিজুল ইসলাম,  ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুফিয়ান, জয়নগর ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানসহ পরিদর্শনকৃত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

পরিদর্শনকালে তিনি সকল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম, বিভিন্ন ফরম, গ্রাম আদালতের  সুবিধা, এখতিয়ার, এজলাসের ব্যবহার, আদালত গঠন,  আদালত গঠনের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় আরও  উপস্থিত ছিলেন গ্রাম আদালত  সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।