“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সাস ও পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত স্মার্ট প্রকল্পকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন মাছ উৎপাদন অনুশীলনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান ও উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।
স্মার্ট প্রকল্পের আওতায় ৮০০ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে সম্পৃক্ত করে ঋণ সহায়তা, RECP বাস্তবায়ন এবং আধুনিক ও পরিবেশবান্ধব মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন ব্যয় ও সম্পদের অপচয় কমিয়ে নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।
সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী বলেন, “এই স্বীকৃতি আমাদের জন্য আনন্দ ও গর্বের। এটি সম্পদ সাশ্রয়ী, পরিচ্ছন্ন ও আধুনিক মাছ চাষ সম্প্রসারণে আমাদের আরও উৎসাহিত করবে।”
