মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

​তালায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও যুব-স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয় কর্মশালা

রফিকুল ইসলাম নয়ন।।
আগস্ট ১৮, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে আজ প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং যুব ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মো: তারিক ইমাম। কর্মশালায় স্থানীয় সরকারের প্রতিনিধি এবং যুব সমাজের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি ও টেকসই উন্নয়নের নানাদিক নিয়ে আলোচনা করা হয়।

​উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক এস এম আফজাল হোসেনসহ এলাকার যুব প্রতিনিধিরা।

​উল্লেখ্য, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করছে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।