বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় আইনশৃঙ্খলা সভায় পূজামণ্ডপে নজরদারি ও অনলাইন জুয়া বন্ধের তাগিদ

নিজস্ব প্রতিনিধি,
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

 তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার, মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে নজরদারি ও নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি ইদ্রিস আলী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান বক্তব্য দেন।
এ ছাড়া জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন বক্তব্য দেন।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।