মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

নিজস্ব প্রতিনিধি।।
নভেম্বর ১৬, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগ এবং ৪০টি গ্রাম প্রকল্পে ৪৫ লাখ টাকা পুনর্বিনিয়োগ করা হয়েছে। একই সঙ্গে সব প্রকল্প গ্রামে সাইনবোর্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) তালা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী তৌফিক ইমরান, অসিত রায়, ইমদাদুল হক ও আমিনুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।