বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ডিসি উদ্যানের উদ্বোধন করলেন জেলা প্রশাসকমোস্তাক আহমেদ

নিজস্ব প্রতিনিধি।।
ডিসেম্বর ১২, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

কপোতাক্ষ নদ তীরবর্তী সাতক্ষীরার তালা উপজেলার কানাইদয়িা খেয়াঘাট সংলগ্ন আটঘরা মৌজায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)  বিকালে আনন্দঘন পরিবেশের মধ্য দিযে  ডিসি উদ্যানের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উদ্যানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। এসিল্যান্ড অফিসের নাজির  খান মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক  লিটু,  বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলন  নেতা আব্দুল কাদের, রবীন্দ্রনাথ দাশ প্রমুখ।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, জালালপুর ইউনিয়নে  সরকার ২২. ৫৮ একর খাস জমি উদ্ধার করেছে। আর এর দাবিদার অত্র এলাকার জনগণ।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এখানে সর্বদা সময় দিবেন।  আমরা জনগণের চাকর। আপাদের টাকায় আমাদের বেতন হয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। তাই আল্লাহকে সব সময় স্বরণ করতে হবে। কারো জমি যদি কেউ ফাঁকি দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করবেন না।
তিনি বলেন,  এই জমি আপনাদের। আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন। আম, জাম, কঁাঁঠাল, নারিকেল গাছ ও কুল গাছ  লাগাবেন। এখানে মনোরম উদ্যান গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।