বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সহ আটক ৪

নিউজ ডেস্ক :
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সহ ৪ জন কে আটক করেছে।

আটককৃতরা হলেন, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খলিলনগর আজিজুর রহমান রাজু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেষ দেবনাথ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে প্রশান্ত চক্রবর্তী।

শনিবার (১ ফেব্রুয়ারি,) রাতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করে। রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, জালাপুর ইউনিয়নের একটি চাঁদাবাজি মামলায় তাদের কে আটক করা হয়েছে। তালা থানা মামলা নং-৯।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।