বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউট আমার শিক্ষা প্রতিষ্ঠান:শিক্ষা পরিদর্শক অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান

ফারুক সাগর :
এপ্রিল ৪, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা জীবনের প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ। কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউটে আমি লেখাপড়া করেছি। এটি আমার প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। আমার উদ্ধতন পরিচালকে বলেছি-আমার এলাকায় দুইটি প্রতিষ্ঠান আছে। তার মধ্যে শতবর্ষী এই প্রতিষ্ঠান অন্যতম। সরেজমিনে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না, বিগত বিশ বছরে প্রতিষ্ঠানের এই হতশ্রী অবস্থা। নেই শিক্ষার মান,ভবন সংকট,মেয়েদের পৃথক কমনরুম,সেনেটারি ব্যবস্থার বেহাল দশা,নিয়োগ বাণিজ্য,যোগ্য শিক্ষকের অভাব,প্রাইভেট বাণিজ্য,লাইব্রেরি,সুপেয় পানির ব্যবস্থা, ভঙ্গুর গবেষণাগার, একটি প্রতিষ্ঠান ধংসের জন্য যা যা প্রয়োজন তার সব উপকরণ এখানে পাওয়া যাবে। ঐতিহাসিক ভাবে এ অঞ্চলের নামকরা ১২৬ বছরের পুরাতন এই প্রতিষ্ঠান আজ কক্ঙাল সার বলেন,যশোর শিক্ষা বোর্ডের ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিদর্শক অধ্যাপক এস এম তৌহিদজ্জামান।
তিনি আরও বলেন,জুলাই অভ্যুত্থানে পর আমি পরিদর্শক হই। আমি সত্যতার সাথে কাজ করতে চাই। প্রতিষ্ঠানের অধ্যক্ষকে স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আমরা পিছনের দিকে যেতে চাই না। আপনি আগামীতে গড়িমসি করবেন না। প্রতিটি প্রতিষ্ঠানকে ফ্রেরুয়ারী মধ্যে এডহক কমিটির নাম দিতে নির্দেশ দেওয়া হয়েছে ছিল। আপনি সেটিও করতে পারেননি। প্রতিষ্ঠানটি এস এস সি পরীক্ষা কেন্দ্র। আমি অবশ্যই উচ্চ তদন্ত কর্মকতা পাঠাবো পরিদর্শনের জন্য। যদি কোন ছাত্র নকল বা কোন শিক্ষক নকলে সহযোগিতা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত বুধবার সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহ গ্রামে অবস্থিত কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউটে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি আরও বলেন’নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হলে তারা জাতীর বোঝা। আমরা এই বৈষম্য মূলক শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কাজ করছি। আগামী ১০ এপ্রিল এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে আমরা পরিদর্শন করবো। গতানুগতিক পাশের হার দেখতে দেখতে মানুষ হতাশ। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশে হার আশংকাজনক ভাবে হ্রাস পাচ্ছে। শিক্ষার্থীদের গতাগতিক জিপিএ’র পিছনে ছুটতে আমরা বাধ্য করছি। এজন্য পরীক্ষার্থী পাশ না করুক সমস্যা নেই কিন্তু এই বছর বছর লোক দেখানো পাশের হার দেখতে দেখতে জাতি ক্লান্ত।
প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি চার তলা ভবন নির্মাণ সহ সকল ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রাক্তন শিক্ষার্থী সহ স্থানীয়দের প্রতি তিনি আহ্বান করে বলেন,’সকল সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা মাধ্যমে তরুণ,উদোমী,সত্যতা এবং সক্রিয় একটি প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন করেন। যারা আমাদের সাথে সব সময় যোগাযোগ করতে পারবে। তবেই আমরা এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে সার্বিক ভাবে সহযোগিতা করতে সক্ষম হবো।
ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র এবং মাগুর যুবদলের  সভাপতি জি এম শাহীন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো:রাশীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার গাজী,বীর মুক্তিযোদ্ধা মোল্লা মনোয়ার হোসেন,অগ্রণী ব্যাংকের বাগেরহাট জেলার গোয়ালমাঠ শাখার ব্যবস্থাপনা কর্মকতা কাশেম মোড়ল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম,বেসরকারি উন্নয়ন সংস্থা নওবেকী গণমুখী ফাউন্ডেশনে কর্মরত আব্দুল হামিদ মোড়ল,ইউনিলিভারের কর্মরত আজিবুল ইসলাম,স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন,সোহাগ শেখ,মাজেদ গাজী,আশরাফুল আশিদ সুমন,শাহাবাজ বিশ্বাস প্রমুখ।
উল্লেখ,প্রতিষ্ঠানটি ১৮৯৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদন প্রাপ্ত হয়। দেশে-বিদেশে এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। সেই ঐতিহ্য এবং সুনামের ধারাবাহিকতায় ২০০২ সালে কলেজিয়েট ইনস্টিটিউটে কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি সাবেক মাগুরা ইউপি চেয়ারম্যান মৃত:খোরশেদ আলম বিশ্বাসের অক্লান্ত পরিশ্রমে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজিয়েট ইনস্টিটিউটে রূপান্তরিত হয়। ২০০২-২০০৩ শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মৃত:শেখ রেজাউল করিম অবসরে গেলে ২০০২ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মো:রাশীদুল ইসলাম। পরবর্তীতে ২০১০ সালে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।