শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সানসেট ধসে নারীর মৃত্যু

রফিকুল ইসলাম নয়ন:
নভেম্বর ১, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাকশিয়া এলাকায় একটি ঘরের সানসেট ধসে তন্দ্রা মন্ডল (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্দ্রা মন্ডল পাকশিয়া গ্রামের সনাতন মন্ডলের স্ত্রী ।
নিহতের স্বামী সনাতন মন্ডল জানান, সকালে তারা পুরাতন ঘরের চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় ঘরের সানসেট ভেঙে তার স্ত্রীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।