শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে চূড়ান্ত লড়াইয়ে ৫ প্রার্থী

নিজস্ব প্রতিনিধি :
জানুয়ারি ২১, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. ইজ্জতুল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম (হাতপাখা), জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) বাংলাদেশ কংগ্রেস মোঃ ইয়ারুল ইসলাম (ডাব)।

প্রতীক বরাদ্দের পর ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা ও কলারোয়ার মানুষ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।