বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের জীবনের বিনিময় হলেও হিন্দু সম্প্রদায়ের জান মালের নিরাপত্তা দিব : খলিশখালীতে সাবেক এমপি হাবিব 

মীর মিল্টন।।
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় খলিখালী সোনালী ব্যাংক সংলগ্ন চত্বরে খলিষখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য  হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে, নিজের জীবনের বিনিময় হলেও এই অঞ্চলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল শ্রেণীর মানুষের জান মালের নিরাপত্তা দিব।
এ সময় তিনি আরো বলেন,  এই অঞ্চলের অসম্পূর্ণ উন্নয়ন এমপি নির্বাচিত হতে পারলে করব।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে  মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে  নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।
নির্বাচনীয় জনসভায় খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আহম্মাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা  মিনি, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, বিএনপি নেতা রাশেদুল হক রাজু,
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।