বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

গণমানুষের নেতা ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম এর সুযোগ্য পুত্র, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রীর আস্থা ও তারেক রহমান–এর নেতৃত্বে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের জ্বালানি খাতে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক লোকসমাজের প্রতিনিধি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু, জয়দেব চক্রবতী, রোকনজ্জামান টিপু, আজমাল হোসেন জুয়েল, কামাল হোসেন, সন্তোষ ঘোষ, শিরিনিয়া সুলতানা, এসএম নাহিদ হাসান, তাপস সরকার, এসএম লিয়াকত হোসেন, খলিলুর রহমান লিথু, খলিলুর রহমান ও আছাদুজ্জামান রাজু প্রমুখ।

এছাড়া তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মীর জিল্লুর রহমান এবং তালা বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এসএম নুরুল ইসলামও অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।