শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জুম্মা নামাজের পর ভূমিকম্প অনুভূতি, মুসল্লিদের মধ্যে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি।।
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এ কম্পন টের পাওয়া যায়।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় অনেকে জুম্মা নামাজ আদায় করছিলেন। তালা উপজেলা মডেল মসজিদ-এ নামাজের সালাম ফেরানোর পরপরই হালকা কম্পন অনুভূত হয়। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত মসজিদ থেকে বাইরে বেরিয়ে যান।

মসজিদের মুসল্লি সৈয়দ বাচ্চু হোসেন বলেন, জুম্মা নামাজের সালাম শেষে প্রায় ৩০ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।