বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সকলে মিলে উন্নয়ন করতে চাই- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি।।
মার্চ ৩, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি চায়। নির্বাচিত জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সকলে মিলে উন্নয়ন করতে চাই। সাতক্ষীরার তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎তিনি বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পণ। একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সমাজের সকল অত্যাচার, নির্যাতন, অসঙ্গতি, অপরাধ, অপরাধীর তথ্য সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের উপর অর্পিত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তবে অসত্য, অতিরঞ্জিত, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারে নিরুৎসাহিত করেন তিনি।

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনি হতে হবে মানব কল্যাণের জন্য। আপনাদের উচিৎ হবে সঠিক ভাবে তুলে ধরা। আপনারা আমারও বিরুদ্ধে লিখতে পারবেন তবে আমার বক্তব্যটাও নিবেন। যাতে আমি নিজেও সংশোধন হতে পারি।

‎বাংলাদেশ জানায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লার সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিন এর সঞ্চালনায়
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

‎বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবপক আমীর ডাঃ আফতাব উদ্দীন, জামায়াতের তালা উপজেলা সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,  ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।

‎##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।