বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
মার্চ ৪, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  তারেক হাসান ।

 গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে  অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে।  এসময় তিনি এজলাস কক্ষ পরিস্কার রাখা এবং বিচারিক কাজে ব্যবহার করার ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি,  মাসিক, ত্রৈমাসিক রিপোর্ট সঠিক সময়ে উপজেলায় প্রেরন ও  গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দেয়ার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ গুরুত্ব দেয়ার জন্য বলেন।

উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরে উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সারা দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান রয়েছে। কার্যক্রম বাস্তবায়নে তিনি উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।