সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে দুই শিশুকন্যা (৫ ও ৬ বছর) যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত পারভেজ বিশ্বাস আক্তারুল বিশ্বাসের ছেলে কিছুদিন ধরে প্রতিবেশীদের দুই শিশুকে বিভিন্ন কৌশলে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যৌনাঙ্গে হাত দেওয়া, পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণচেষ্টা করেছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে বুধবার (৪ মার্চ) সন্ধ্যায়। ৫ বছর বয়সী শিশুর মা জানান, প্রায় এক সপ্তাহ আগে তার মেয়ের ওপর একই ধরনের নির্যাতনের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বুধবার ৬ বছর বয়সী শিশুর ঘটনা জানাজানি হলে সে মায়ের কাছে সব খুলে বলে। উভয় শিশুই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সফিকুল বিশ্বাস (এক শিশুর বাবা) বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। আসামি পারভেজ বিশ্বাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
