শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায়  নিহত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

নিজস্ব প্রতিনিধি।।
মার্চ ১৮, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম বিপ্লব কবির, যিনি ২০১৪ সালে পুলিশের তথাকথিত ‘ক্রসফায়ারে’ নিহত হন তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদ উদযাপন উপলক্ষে তার পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তালা শিল্পকলা একাডেমিতে বিপ্লব কবিরের পরিবারের সদস্য হাবিবুর হকের হাতে নগদ অর্থ তুলে দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন এবং ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুসহ স্থানীয় নেতাকর্মীরা।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, ২০১৪ সালে ক্রসফায়ারে নিহত বিপ্লব কবিরের পরিবারের পাশে সবসময়ই বিএনপি রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে এই অনুদান প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।