মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি।।
মার্চ ২৪, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খালিদ হাসান নয়নের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আলোচকরা বলেন, “যক্ষায় রক্ষা নাই”—এ ধারণার কোনো ভিত্তি নেই। বর্তমানে যক্ষা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি। প্রাথমিকভাবে তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি থাকলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।