শুক্রবার (২৭ মার্চ ) সারাদিনব্যাপী সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর উদ্যোগে তালা উপজেলার ভায়ড়া এলাকায় অবস্থিত এগ্রো ট্যুরিজম অ্যান্ড এগ্রি লার্নিং সেন্টারে কৃষক বাজার (Farmers Market) উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Agro Ecological Farming সংশ্লিষ্ট Agro Eco-Tourism কার্যক্রমের আওতায় কৃষক বাজার স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক (কার্যক্রম) এ. এম. ফরহাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তারিক ইমাম, ৬ নম্বর তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক এবং উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।
অনুষ্ঠানে বক্তারা কৃষক বাজার স্থাপনের গুরুত্ব, টেকসই কৃষি উন্নয়ন এবং Agro Ecological Farming সম্প্রসারণে এর ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করবে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর Special Program–Development (Agriculture)।
