সাতক্ষীরার তালায় সিভিল সোসাইটি হাব কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ, ২০২৬) ভূমিজ ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। পল্লী চেতনার পরিচালক ও হাবের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।
এছাড়া উপস্থিত ছিলেন সিডোর পরিচালক শ্যামল বিশ্বাস, রূপালীর পরিচালক শফিকুল ইসলামসহ ১৩টি সংগঠনের হাব সদস্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
