শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি।।
এপ্রিল ৯, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোয়ালোজ ইন ডেনমার্কের সহযোগিতায় ও ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে
অভিভাবক সমাবেশে প্রায় ৫০ জন অভিভাবক উপস্থিত ছিলেন। সমাবেশে পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল, যৌনহয়রানী প্রতিরোধে করনীয়, শিশুদের লেখাপড়া চলমান রাখা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই আদনান বিন আজাদ। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম সভাপতি স্কুল এডহক কমিটি।

এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ আছির উদ্দিন গাজী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালাহ উদ্দিন আলী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রমুখ। অভিভাবক সমাবেশে অনুষ্ঠান পরিচালণা করেন আকরাম হোসেন সহকারী শিক্ষক । সমাবেশের সার্বিক সহযোগিতা করেন ভূমিজ ফাউন্ডেশনের সোয়ালোজ প্রকল্পের উন্নয়ন কর্মী স্বপ্না বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।