বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
এপ্রিল ১৫, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষে নতুন আবেদনকৃত ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ই এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এসময় তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।উপজেলা সমাজসেবা অফিসের ইউ.স.ক তৌফিক ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, বিশিষ্ট সমাজসেবক এম এম মারুফ উল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবীথি সভাপতি সাঈদুর রহমান সাঈদ, এমপি’র প্রতিনিধি তোয়াহিরা ও আলমগীর প্রমুখ।উল্লেখ্য, এবছর তালা উপজেলা প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্তি হতে আবেদন করেছেন ৬৮৬ জন ব্যাক্তি। যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীর প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা নির্ণয় করা হয় এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা, বয়স, লিঙ্গ ও ভূমিহীনতার মতো বিষয়গুলোও বিবেচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।