বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তালা উপজেলার , খলিল নগর ইউনিয়ন কৃতি সন্তান, তরুণ ছাত্রনেতা জি এম আল মামুন অভি। গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
জি এম আল মামুন অভির এই সাফল্যে আনন্দিত তার অনুসারী ও তৃণমূলের নেতা-কর্মীরা। নতুন এই দায়িত্ব পাওয়ার পর তিনি সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
কমিটিতে তার অন্তর্ভুক্তির খবরে বিভিন্ন মহলে অভিনন্দনের জোয়ার বইছে এলাকায়। নেতা-কর্মীরা মনে করছেন, অভিজ্ঞ ও সাহসী নেতৃত্বের মাধ্যমে তিনি আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবেন।
উল্লেখ্য, ঘোষিত এই কমিটিতে আরও বেশ কয়েকজন যোগ্য ও ত্যাগী নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থলাদেওয়া হয়েছে, যা আগামী দিনের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
অভিনন্দন! জি এম আল মামুন অভি সহ-সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল ( বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ)।
