সাতক্ষীরা তালা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণাকে তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (৫ মে)দুপুর ১ টার সময় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের কলেজে অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে নির্বাহী কর্মকর্তা রুমে এর সম্বর্ধনা প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদ রানা, গণিত ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক শাহেদুজ্জামান, কম্পিউটার বিভাগের প্রদর্শক সাংবাদিক এসএম মোতাহিরুল হক শাহীন,ব্যস্থাপনা বিভাগের প্রভাষক সাইদুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন, কম্পিউটার বিভাগের প্রভাষক শেখ আবু জাফর, সহ আরো অনেকে।
সম্বর্ধিত নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠানের সার্বিক পড়াশোনা ও অন্যান্য বিষয়ের খোঁজ খবর নেন। উল্লেখ্য যে ২০২৪-২৫ শিক্ষা বছরে কারিগরি ক্যাটাগরিতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মনোনীত হয়। এবং ২০২৫ সালের এইচএসসি বিএম পরীক্ষায় তালা উপজেলা থেকে একজন “এ “প্লাস প্রাপ্ত হয়, যেটি তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে।
