সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যৌনহয়রানি বন্ধে নীতিমালা প্রণয়ন এবং যৌনহয়রানী বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে তালা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মে) বিকালে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের তালা সদরের মেলাবাজারে দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) আয়োজিত উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন তালা উপজেলার সাংবাদিক, বিভিন্ন শ্রেনি-পেশার নারী ও কিশোরীরা।
দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার বাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রজেক্ট ম্যানেজার ফারজানা কবির, মনিটরিং অফিসার RWVL Bangladesh জ্যাকোপ সরকার সাধন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কিশোরী অভিভাবক চুমকি দাস, কিশোরী কেয়া দাস, রিশিতা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
