মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় গাঁজাসহ দুই যুবক আটক, পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিনিধি।।
মে ১২, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে গাঁজাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ মে) সকালে আটারই বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন আটারই গ্রামের মাহমুদপাড়া এলাকার মোঃ বকুল মাহমুদের ছেলে মোঃ রাজু মাহমুদ (২২) এবং একই এলাকার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ আবির (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। পরে তালা থানা পুলিশকে খবর দিলে এসআই তপনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।