শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট তালা শাখার নেতৃবৃন্দের থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মীর মিল্টন।।
মে ১২, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় সোমবার (১২ই মে) ২০২৬ দুপুর ২টায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের তালা শাখার নেতৃবৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সামাজিক, ধর্মীয় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় থানার ওসি শহিদুল ইসলাম সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট তালা শাখার সভাপতি অমল দত্ত, সাধারণ সম্পাদক সুরোজিৎ সরকার, সিনিয়র সহ-সভাপতি তাপস দাস, সহ-সভাপতি সন্দীপ দাস, সহ সাংগঠনিক পবিত্র বাছাড়, মহিলা বিষয়ক সম্পাদক সুমনা দে, প্রচার সম্পাদক প্রসেনজিৎ দাস, দপ্তর সম্পাদক মিঠুন মল্লিক, তারক রাহা ও শিবু দাস।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।