বহুল প্রতীক্ষিত সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নবাসীর প্রানের এবং যৌক্তিক দাবি মহান্দী বাজার থেকে কাশিমনগর পর্যন্ত ৬.০০ কি. মি রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
রবিবার (১৭মে) উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী প্রকৌশলী রথীন্দ্রনাথ, সাতক্ষীরা জেলা জামাত ইসলামের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, জেলা সহঃ সেক্রেটারি অধ্যাপক গাজী সুজয়েত আলী,ইউনিয়ন জামায়াত ইসলামির আমির মাওলানা আকবর হোসেন, খলিননগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাস্টার শাহাদাত হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য আওরঙ্গজেব প্রমুখ।
সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ উল্লাহ বলেন খলিল নগর ইউনিয়ন বাসির প্রাণের দাবি এই রাস্তাটি সংস্কার করা। এই রাস্তা ঠিক হলে খলিলনগর সহ তালার বিভিন্ন এলাকার লোকজন এই রাস্তা হয়ে কপিলমুনি, পাইকগাছায় চলাচলে অনেক বেশি সুবিধাজনক হবে, পাশাপাশি খলিলনগর থেকে তালা আসা যাওয়া সহজ হয়ে উঠবে।
