বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সাসের সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচিত সভাপতি ঋতু সম্পাদক জ্যোতি দাস

তাপস সরকার।।
মে ২১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলায় এপেক্স কাঠামো নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় আশাশুনি সদর উপজেলা ইউনিয়ন পরিষদ হল রুম আশাশুনি উপজেলা সংলাপ ফোরামের আয়োজনে ও সাস ও স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৭ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন বেলা ১২ টায় ০১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের আশাশুনি উপজেলার ১০টি ফোরামের মোট ১০০ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন ।

এ সময় সভাপতি পদে আম মার্কায় ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন ঋতু পারভিন ও ডাব মার্কায় ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক জ্যোতি দাশ, ৩৫ টি ভোট পেয়ে
সাংগঠনিক সম্পাদক সাথী, ৩৩ টি ভোট পেয়ে অর্থ সম্পাদক জয়া সরকার, ৩৬ টি ভোট পেয়ে মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং বিষয়ক সম্পাদক হেনা খাতুন, ৩৪ টি ভোট পেয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সম্পাদক রুপা, ৩৭ টি ভোট পেয়ে গবেষণায় এডভোকেসি ও রিপোর্টিং বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনালী রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।