বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার প্রধান ঈদের জামাত মডেল মসজিদে সুষ্ঠুভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি।।
মে ২৮, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান নামাজ তালা মডেল মসজিদে বৃহস্পতিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়।

তালা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে তিনি দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত মুসল্লিরা আমিন আমিন ধ্বনিতে অংশগ্রহণ করেন।

নামাজে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খান এবং সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লিরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সকলের মুখে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।

তালা প্রেসক্লাবে সভাপতি সেলিম হায়দার জানান,তালা মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করেছি

উল্লেখ্য, তালা মডেল মসজিদের পাশাপাশি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সর্বত্র ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদের নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।