শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় টিনশেড গোডাউনে আগুন, পুড়ে গেছে ধান ও বিচুলি 

নিজস্ব প্রতিনিধি।।
মে ২৯, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় একটি টিনশেড গোডাউনে আগুন লেগে বিপুল পরিমাণ ধান ও বিচুলি পুড়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মৎস্য খামার এলাকায় শেখ আশরাফ আলীর (মায়ের দোয়া পোল্ট্রি ফার্মের মালিক) গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশপাশে কয়েকজন শিশু বাজি নিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, একটি জ্বলন্ত বাজি গোডাউনের ভেতরে গিয়ে পড়ার পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। স্বজনরা জানান, গোডাউনে ৮ থেকে ৯ বিঘা জমির ধান ও বিচুলি মজুত রাখা ছিল। স্থানীয় বাসিন্দা বাবু জানান, গোডাউনের ভেতরে প্রায় দেড়শ মনের বেশি ধান ও বিপুল পরিমাণ বিচুলি সংরক্ষিত ছিল। মাঠ থেকে কেটে আনা ধান ঝাড়াই না করেই আশরাফ সেখানে সংরক্ষণ করে রেখেছিলেন। তালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।