বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রবিবার ( ৭ জুন) সকালে তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে দাতা সংস্থা educo&tearfund এর সহযোগী প্রতিষ্ঠান উইমেন জব ক্রিয়েশন সেন্টার বাস্তবায়িত স্কোপ প্রকল্পের আওতায় সকল ছাত্র/ ছাত্রীদের নিয়ে আলোচনা সভা এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে বৃক্ষরোপন উদ্বোধন করেন অত্র সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
এরপর ইয়ুথ জেনারেশনকে উদ্বুদ্ধ করতে শতাধিক ছাত্র- ছাত্রীর মাঝে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিরাম কুমার ঘোষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
