শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি।।
জুন ৯, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম (দাদু ভাই), সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত, সদস্য সচিব মোঃ আব্দুল কালাম, সদস্য আব্দুল আলিমসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সাতক্ষীরা জেলাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত জেলায় পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক ও জনকল্যাণকর কাজ উপহার দিতে চাই, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।