শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
জুন ৯, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

৯ জুন (মঙ্গলবার) তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে এবং  গত ৮ জুন (সোমবার) বেলা ১০ টায় মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা গনেশ দেবনাথের সভাপতিত্বে সংশ্লিষ্ট কার্যালয়ে সভাকক্ষে ইউনিয়ন লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।  ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন এর বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Womenপ্রকল্পের আওতায়  অনুষ্ঠিত সভায় বিগত ৬ মাসে লিগাল কমিটির অর্জন, ইউনিয়ন লিগাল এইড কমিটি ও জেলা লিগাল এইড কমিটির বিনা মুল্যে আইনগত সেবা সম্পর্কে আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট কমিটির ১৫ সদস্য এবং বিভিন্ন নারী দলের ১৫ জন প্রতিনিধিসহ মোট ৩০ জন সভায় অংশগ্রহণ করেন। সহযোগীতায় ছিলেন জালালপুর ও মাগুরা ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ এবং তানজিলা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।